গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৭:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২১৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১’শ পিস ইয়াবাসহ মো. আরিফ মন্ডল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ওমর আলী মোল্লাপাড়া’র মো. হাবি মন্ডলের ছেলে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান।
তিনি আরও জানান, এর আগে সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এসআই দেওয়ান শামীম এর নেতৃত্বে একটি টিম গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজারস্থ দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন মাছের আড়ৎ এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উল্লেখ্য সিডিএমএস যাচাই করে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে হত্যা ও মাদক সহ ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
এবিষয়ে মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা নিয়মিত রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা।


















