ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দ বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় বিদ‍্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ‍্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের সাবেক অধ‍্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম, সেভ দ‍্য চিলড্রেন ম‍্যানেজার(শিক্ষা) সাইফুল ইসলাম খান, কর্মজীবী কল‍্যাণ সংস্থার বাংলাদেশ সেফ হোম প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. শাহাদৎ হোসেন প্রমুখসহ বিদ‍্যালয়ের শিক্ষকমন্ডলী।

দিনব‍্যাপী এ অনুষ্ঠানে বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার -এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ।

ছবি সংযুক্ত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
তারিখঃ ২৭/০২/২৩
মোবাইলঃ ০১৭১৫-৬০৭৩০৬

গোয়ালন্দ বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩