গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নলকূপ উপহার
- আপডেট সময় : ০৮:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪২ বার পঠিত

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিশুদ্ধ পানি পানের লক্ষে নলকূপ স্থাপন করেছে শেখ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
২৭ এপ্রিল (শনিবার) সকালে হাসপাতালের প্রধান ফটোকে ১ টি নলকূপ স্থাপন করে সংগঠনটি।
এ সময় সৌদি আরবের জেদ্দা শহরের বিশিষ্ট ব্যবসায়ী, রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কৃতি সন্তান ও শেখ ফাউন্ডেশনের সভাপতি আঃ বারেক শেখ ফারুক নিজে উপস্থিত থেকে নলকূপ স্থাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম, স্বাস্থ্য সহকারি ও বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম চানমিয়া প্রমুখ।
উপস্থিত রোগীরা জানান, হাসপাতালের বাইরে অনেকদিন নলকূপ ছিলো না। পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো। এখন নলকূপ স্থাপন করাই আমরা আরামে পানি ব্যবহার করতে পারবো।
শেখ ফাউন্ডেশনের সভাপতি আঃ বারেক শেখ ফারুক জানান, আমাদের সংগঠনটি একটি মানবিক ও অরাজনৈতিক সংগঠন। ইতিমধ্যে রাজবাড়ীর বিভিন্ন স্থানে সুপেয় পানির জন্য আমাদের সংগঠনের মাধ্যম প্রায় ১ হাজার নলকূপ স্থাপন করা হয়েছে। তাছাড়া অসুস্থ মানুষের সেবা, কন্যা দায়গ্রস্থ পিতার কন্যার বিয়েতে সহযোগিতা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করেছি।

















