ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ফেসবুক আইডি হ‍্যাক, বিভিন্ন ব্যাক্তির নিকট টাকা দাবি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সীর ফেসবুক আইডি হ‍্যাক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী শনিবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ টার দিকে তিনি তার মোস্তফা মুন্সি নামক ফেসবুক আইডিতে ঢুকতে গেলে পাসওয়ার্ড ভুল দেখায়। তার কিছু সময় পরেই আমার পরিচিত এবং ফেসবুক ফ্রেন্ড মো. ছরোয়ার হোসাইন আমাকে জানান অজ্ঞাতনামা এক ব‍্যাক্তি আমার ফেসবুক ম‍্যাসেন্জারের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে নগদ ও বিকাশ -০১৬৩৫-৩৯৪১৭০ নম্বরে টাকা চাচ্ছে।

এতে তার ধারণা হয় কোনো অজ্ঞাতনামা ব‍্যাক্তি অসৎ উদ্দেশ্যে তার ফেসবুকের একাউন্ট হ‍্যাক করেছে। এর মাধ্যমে ওই হ্যাকার আমার পরিচিত লোকজনের নিকট বিভিন্ন অংকের টাকা চাচ্ছে। যাতে আমার মানহানিসহ সমাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানের দেয়া অভিযোগ পত্রটি পেয়েছি। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করা এবং আইডিটি উদ্ধারের চেষ্টা করছি।

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের ফেসবুক আইডি হ‍্যাক, বিভিন্ন ব্যাক্তির নিকট টাকা দাবি

আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩