ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দ উপজেলা নির্বাচনে আনারস প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সির বিশাল শোডাউন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১১৮ বার পঠিত

প্রতীক পেয়েই বিশাল শোডাউন করেছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১ টায় জেলা রিটার্নিং অফিসারের ঘোষণা অনুযায়ী গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে মোস্তফা মুন্সি আনারস প্রতীক পান।

এ দিকে প্রতীক পেয়ে বৃহস্পতিবার বিকেল ৫ টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বিশাল একটি মিছিল বের করা হয়। মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা কয়েকশ নেতা কর্মী যোগ দেন।

মিছিলটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনছার ক্লাবে এসে শেষ হয়। সেখানে আনারস প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

নির্বাচনী প্রচারণায় আনারস প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা মুন্সী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি গত সাড়ে তিন বছর আপনাদের মাঝে উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। জানিনা কতটুকু আপনাদের পাশে থাকতে পেরেছি তবে চেষ্টা করেছি সবসময় পাশে থাকার। আগামী ২১ মে উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলবে। আপনারা যদি এবারও আমাকে নির্বাচিত করেন তাহলে গোয়ালন্দ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।

গোয়ালন্দ উপজেলা নির্বাচনে আনারস প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সির বিশাল শোডাউন

আপডেট সময় : ১০:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪