ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গারো পাহাড়ে আবার হাতির মরদেহ উদ্ধার : হত্যার দাবি পরবিশে বাদীদের

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৪:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২০১ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের ছোট গজনীতে ধানক্ষেতের পাশ থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।
আজ ৫ অক্টোবর সকাল দশটার দিকে হাতিটার মরদেহ উদ্ধার করা হয়। হাতিটির মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বন বিভাগ। তবে হাতিটাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবেশ বাদী সংগঠন সবুজ আন্দোলনের।
বনবিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মুকরুল ইসলাম আকন্দ জানান, গারো পাহাড়ের ছোট গজনীর কামাল গারোর ধানের ক্ষেতের পাশ্ব থেকে হাতটাকে উদ্ধার করা হয়েছে। হাতি উদ্ধারের পর থেকেই ধান ক্ষেতের মালিক পলাতক রয়েছে। হাতিটার মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে হাতিটি মারা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতির ময়না তদন্ত করা হয়নি।
এদিকে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন হাতিটাকে হত্যা করা হয়েছে বলে দাবী। সরকার ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিচ্ছে এরপরেও নির্মমভাবে হাতি হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি সংগঠনটির।
সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মেরাজ উদ্দিন জানান, গারো পাহাড়ে বন্য হাতির স্বাভাবিক বিচরণে কিছু মানুষ ফসল রক্ষার নামে বাঁধা দিয়ে আসছে। অথচ সরকার হাতি দ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে আসছে। এরপরেও প্রায় প্রায়ই গারো পাহাড়ে বিদ্যুৎ সংযুক্ত জি আই তার অথবা বিষ প্রয়োগ করে হাতি হত্যা করা হচ্ছে। আজ ৫ অক্টোবরে গারো পাহাড়ের ছোট গজনীর ধান ক্ষেতের পাশ্ব থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আর হাতিটাকে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। এ হাতির হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

ট্যাগস :

গারো পাহাড়ে আবার হাতির মরদেহ উদ্ধার : হত্যার দাবি পরবিশে বাদীদের

আপডেট সময় : ০৪:৩২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩