খোকসায় বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত অন্তত ২০
- আপডেট সময় : ০৩:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৭১ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহি বাস ও ড্রাম ট্রাকের
মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার(২৩’মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক নাবিল হোসেন (২৮) খোকসার কমলাপুরের জুনাইয়েদ হোসেন এর ছেলে।
নিহত অন্য একজন নারী ও দুইজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহি বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল, আর বালুভর্তি ড্রামট্রাক রাজবাড়ির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে নিয়ন্ত্রন হারিয়ে ড্রামট্রাকটি সামনে থেকে
বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আরো একজন নারীর মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা
আরো একজন।
খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল হক জানান, বেলা ১২টার দিকে ২০ জন হাসপাতালে আসে। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদেরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।




















