ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

খুলনায় চাঞ্চল্যকর ক্লুলেস মারুফ হত্যাকান্ডের মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

জাহাঙ্গীর আলম মুকুল-ডুমুরিয়া (খুলনা)
  • আপডেট সময় : ১০:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ১২৮৯ বার পঠিত

০১ জুলাই মঙ্গলবার রাতে খুলনা র‌্যাব-৬এর সদর কোম্পানির লেঃ কমান্ডার এম সারোয়ার হুসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন ভ্যানচালক “মারুফ” হত্যাকান্ডের মূল হত্যাকারী খুলনার ফুলতলা থানাধীন আলমগীর সরদারকে যশোরের কোতয়ালী থানাধীন মুরুড়ি মোড় এলাকা হতে
ভিকটিমের ভ্যানটি উদ্ধার পুর্বক, মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে।

এসময আলমগীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেঃ কমান্ডার এম সারোয়ার হুসাইন।

উল্লেখ্য গত ২৯ জুলাই খুলনা জেলার ফুলতলা থানাধীন মারুফ খান (১৭) নামে এক ভ্যান চালক ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন।পরের দিন ৩০জুলাই সকালে ফুলতলা থানাধীন ডাকাতিয়া বিল নামক স্থানে, স্থানীয় লোকজন একটি নৃশংসভাবে গলা কেটে হত্যা করা লাশ দেখতে পায়। পরবর্তিতে ফুলতলা থানার পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে এবং উক্ত লাশটি মারুফ খানের বলে তার আত্মীয়-স্বজন সনাক্ত করে।চাচা বাদী হয়ে খুলনা জেলার ফুলতলা থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।

খুলনায় চাঞ্চল্যকর ক্লুলেস মারুফ হত্যাকান্ডের মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

আপডেট সময় : ১০:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩