সংবাদ শিরোনাম ::
খানসামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
- আপডেট সময় : ০৪:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৬২ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে৷
সোমবার (১৫ জানুয়ারী) উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের নবুশাহপাড়ায় চক্ষু প্রতিবন্ধীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ উদ্দিন।
ইউএনও মো.তাজউদ্দিন বলেন, প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আড়াই হাজার ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।

















