খানসামায় টিটিসিতে চার মাস মেয়াদী প্রশিক্ষনর্থীদের সমাপনী অনুষ্ঠান
- আপডেট সময় : ০৬:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ২৩৭ বার পঠিত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ দিনাজপুরের খানসামা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্সের ৪ মাস মেয়াদী প্রশিক্ষনার্থীদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর (রবিবার) সকালে কারিগরি প্রশিক্ষণ খানসামা আয়োজনে ও Skills for Employment Investment Program (SEIP) এর অর্থায়নে পরিচালিত ৪ মাস মেয়াদী মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স কোর্সের ৩য় ও ৪র্থ (সেপ্টেম্বর- ডিসেম্বর/২০২৩) ব্যাচের প্রশিক্ষনার্থীদের সমাপনী অনুষ্ঠানে অফিস সহকারী রমজান আলী সঞ্চালনায় সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ইন্সট্রক্টর মোর্শেদ আলম শাহ, ড্রাইভিং ইন্সট্রক্টর নিয়াজুর রহমান,সহকারী ড্রাইভিং ইন্সট্রক্টর রবিউল ইসলাম,ইংরেজি ভাষা শিক্ষক মোস্তাফিজুর রহমান, কম্পিউটার অপারেটর আজমল হোসেন সহ প্রশিক্ষণার্থীগণ।

















