ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

খানসামায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

মো: লায়ন ইসলাম - খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৭৯ বার পঠিত

দিনাজপুরের খানসামায় ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নাজমগল হক, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়নের চেয়ারম্যান সাখওয়াত হোসেন লিটন,খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক চৌধুরী,ভেড়ভেড়ি ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলান বাবলু, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, সাব জোনাল অফিসের এজিএম মো. ইখতিয়ার আহমেদ, আন্দোলনে আহত আকাশের মা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক আব্দুর রহমান লিটন ও সাজ্জাদ চৌধুরী আপেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিজার রহমান, সাব্বির, রাহিদুল রাফি, সিকান্দার ও আবির রাজু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের সুস্থতা ও দীর্যায়ু কামনা এবং শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও জেলা প্রশাকের পক্ষ থেকে আহত পরিবারকে ৫০ হাজার ও ছয়টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করার আশ্বাস দিয়েছেন।

খানসামায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

আপডেট সময় : ০৪:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪