সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির অবরোধের দ্বিতীয় ধাপের প্রথম দিন: গাছ ফেলে ব্যারিকেড,বন্ধ দূরপাল্লার যানবাহন
মো: আরিফুর ইসলাম - খাগড়াছড়ি :
- আপডেট সময় : ১১:৫৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৪৫৬ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি’র ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় ধাপের প্রথম দিন চলছে।
রবিবার সকালে অবরোধের সমর্থনে বিভিন্নস্থানে সড়কে টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে সমর্থকরা। পিকেটিং করেছে কয়েকটি স্থানে।

মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে স্লোগান দিয়ে সড়কে টায়ারে আগুন দেয় অবরোধকারীরা। পরে পুলিশ, বিজিবি যৌথভাবে ঐসব এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে, অবরোধের কারনে বন্ধ আছে দূর পাল্লার সবধরণের যানবাহন।
উপজেলা জুড়ে বিজিবি ও ম্যাজিস্ট্রেট টহল রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।


















