খাগড়াছড়িতে ৩ বছরের শিশু ধর্ষণ,অভিযুক্ত আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১০:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

খাগড়াছড়িতে চাঞ্চল্যকর শিশুধর্ষণ মামলায় অভিযুক্ত মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
খাগড়াছড়ি জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষণাবেক্ষণে খাগড়াছড়ির
পুলিশ সুপার মুক্তা ধর এর দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদর থানায় গত সোমবার (২৭ নভেম্বর) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ধারা এ ৯ (১) একটি মামলা রুজু হয়। উক্ত চাঞ্চল্যকর ৩ বছর বয়সী শিশু ধর্ষন মামলা রুজুর করার পরপরেই খাগড়াছড়ি জেলার সদর থানার পুলিশের চৌকস একটি টিম অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযুক্ত আসামী মোঃ রইস মিয়া (৫৩) নামে ১জনকে ভাড়া বাসা হতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, গ্রেফতারকৃত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলে স্বীকার করেছেন। আসামি মোঃ রইস মিয়া মানসিকভাবে বিকারগ্রস্থ।
ঘটনার দিন গত সোমবার সকালে আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টা সময়ের মধ্যে ভিকটিম শিশু (০৩)-কে শালবন রসুলপুরস্থ মালিকানাধীন টিনের ঘরের ভিতর আসামীর ভাড়া বাসার শয়ন কক্ষে ভিকটিমের সাথে আসামী শিশু ধর্ষণের ঘটনাটি ঘটায়।
খাগড়াছড়ি সদর থানার (ওসি) তানভীর হাসান জানান, ইতিমধ্যে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে, সু-চিকিৎসার জন্য বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


















