কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ০১ জন আটক
- আপডেট সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩১ বার পঠিত

কুষ্টিয়া দৌলতপুরের বর্ডার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ০৭ জুন ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সফল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চল্লিশপাড়া গ্রাম এলাকা হতে মোঃ রিমন (২০), পিতা-মোঃ বুদু মন্ডলকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ০৫ পিস ইয়াবা এবং ০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে। বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















