ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ০১ জন আটক

‎মোঃ- হারুন অর রশীদ,দৌলতপুর(কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৯ বার পঠিত

Oplus_131072

কুষ্টিয়া দৌলতপুরের বর্ডার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ০৭ জুন ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সফল অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চল্লিশপাড়া গ্রাম এলাকা হতে মোঃ রিমন (২০), পিতা-মোঃ বুদু মন্ডলকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ০৫ পিস ইয়াবা এবং ০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে। বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ ০১ জন আটক

আপডেট সময় : ০৬:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬