ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করুন- বদিউজ্জামান সোহাগ

মোঃশাহাদাত হোসাইন-শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ৩১৭ বার পঠিত

জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে পদ্মাসেতু, কর্নফুলী টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ও শতভাগ বিদ্যুৎ সহ মেগা উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। আরো অনেক মেঘা প্রকল্প বাস্তবায়নাধীন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে আগামী ৭ জানুয়ারী দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিতে হবে।
মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মাঠে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান বাদল জোমাদ্দার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জালাল আহমেদ রুমীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
সভায় বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামী লীগ নেতা এমএ রশিদ আকন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আলী আকবর, সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দীন শান্ত, ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, জাকির হোসেন খান মহিউদ্দিন, ইমরান হোসেন রাজিব, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কালাম, আব্দুল হক হায়দার, মেজবাহ উদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চঞ্চল কর্মকার, ছাত্রী ও নারী বিষয়ক সম্পাদিকা নৌশিন শর্মিলি, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম জীবন।
প্রধান অতিথির বক্তব্যে বদিউজ্জামান সোহাগ আরো বলেন, আমি এমপি নির্বাচিত হলে রায়েন্দা সদরকে পৌরসভায় রুপান্তর করা হবে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, পর্যটন শিল্পকে সম্প্রসারণ করা হবে। এছাড়া দলের কোন নেতা কর্মী অন্যায় করলে তার সাথে আপোষ করা হবেনা বলে তিনি জানান।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করুন- বদিউজ্জামান সোহাগ

আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪