ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

“ইতিহাসের পাতায় রাজবাড়ী” বইটির মোড়ক উন্মোচন

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ১১:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ২১৯ বার পঠিত

ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত (বর্তমান প্রস্তাবিত পদ্মা বিভাগ)একটি জেলা রাজবাড়ী, এই জেলাটি পদ্মাকন্যা হিসেবেই পরিচিত। এই জেলা ঘিরে রয়েছে নানা ইতিহাস যা বর্তমান প্রজন্মে রয়েছে অজানা।

রাজবাড়ীর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বের দরবার তুলে ধরার লক্ষে রাজবাড়ীর ছেলে প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি লিখেছেন ‘‘’ইতিহাসের পাতায় রাজবাড়ী” নামে একটি বই। যা এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিক ভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয় ।

একুশে বই মেলায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন এর “ইতিহাসের পাতায় রাজবাড়ী” মোড়ক উন্মোচন করা হয়েছে।

ঢাকাস্থ বাংলা একাডেমীর গ্রন্থ উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয় । মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনসহ পাসপোর্ট অধিদপ্তরের অতি: মহাপরিচালক উম্মে তানজিয়া সালমা উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-পরিচালক আশরাফ হোসেন, রাজশাহী গণপূর্ত এক্সেন হারুন অর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য কামরুজ্জামান খান (সুইট),ডা নিষাদ আলমগীর, বইটির প্রকাশক , বিশিষ্ট ব্যক্তিবর্গ, লেখকের সহধর্মনী, লেখকের ঘনিষ্ঠ বন্ধু মহলসহ নিকটতম আত্মীয়স্বজন।

আদিবা প্রকাশনীর প্রকাশক মোঃ শাহীনুর রহমান সৌরভ একুশে বই মেলায় “ইতিহাসের পাতায় রাজবাড়ী” বইটি প্রকাশ করেন। বইটি বাংলা জার্নালের ৫৫১নং স্টলে পাওয়া যাচ্ছে। বইমেলার স্টল ৫৫১ ছাড়াও রাজবাড়ী শামিম লাইব্রেরি তে পাবেন বই

লেখক সুপ্রাচীন গ্রামগঞ্জের স্থানীয় ভাষায় উৎসব পার্বণসহ জেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরায় ইতিমধ্যে বইটির নামকরণ নিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজবাড়ীর মানুষ মনে-প্রাণে বিশ্বাস করছেন বইটি রাজবাড়ীকে নতুন করে পরিচিত করবে পাঠকের মাঝে। রাজবাড়ীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে এমন একটি বই প্রকাশ করার জন্য লেখকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এ জেলার মানুষ।

লেখক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রনি সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তা। ৩১তম বিসিএস এর গণপূর্ত ক্যাডার। বর্তমান তিনি দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৭ সালে তিনি রাজবাড়ী সদরে জন্মগ্রহণ করেন। তার পিতা মো: আব্দুল হান্নান একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং মা মুন্নি বেগম একজন আদর্শ গৃহিণী।

২০০৩ সালে রাজবাড়ী জেলা স্কুল থেকে এসএসসি, ২০০৫ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০১০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। চাকরিসূত্রে এরই মধ্যে লেখক ইটালি, ফ্রান্স, সুইজারল্যাণ্ড, দুবাই, ভারতসহ ১০টা দেশ ভ্রমণ করেছেন। তিনি ৩১তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী হেল্পলাইন এর সভাপতি’র দায়িত্ব পালন করে আসছেন।

ট্যাগস :

“ইতিহাসের পাতায় রাজবাড়ী” বইটির মোড়ক উন্মোচন

আপডেট সময় : ১১:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩