ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

আলফাডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ২৮২ বার পঠিত

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’। এ পতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) বেলা ৪টায় আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক, পৌর সভার মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সুজা, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান,সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, উপজেলা ভূমি অফিস থেকে একটি র‍্যালী বের করা হয়। পরে উপজেলা হলরুম মিলনায়তনে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অধীর কুমার গুহ।

আলফাডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

আপডেট সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪