ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হ-ত্যা,এলাকায় উত্তেজনা

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ২২৪ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়,বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামে জুয়েল গ্রুপের লোকজন শরীফুল মেম্বারের পক্ষের মো. সাইফুল সর্দার (৪৫)–কে নিজ বাড়ি থেকে ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল সর্দার জাটিগ্রাম গ্রামের হবি সর্দারের ছেলে।

এ ঘটনার জেরে সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজনের মধ্যে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ থেকে ৪ জন আহত হন এবং কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে ইসমাইল মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের সময় নিহতের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ইলমা খানম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান,জুয়েল ও তার সহযোগীরাই তার বাবার ওপর হামলা চালায়।

ঘটনার খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তাৎক্ষণিক অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (আলফাডাঙ্গা–বোয়ালমারি–মধুখালী সার্কেল) মো. আজম খান। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পুলিশ জানিয়েছে,হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হ-ত্যা,এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫