ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে

মোঃ বাপ্পারাজ খান,পাংশা(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২১৯ বার পঠিত

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন অর-রশিদ বলেছেন, স্বৈরাচার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে গেলেও আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

রবিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন হারুন অর-রশিদ।

হারুন অর-রশিদ আরও বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। আমরা চাই আপনারা সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবেন। বিগত সরকার (আওয়ামী লীগ) যেভাবে সাংবাদিকের উপর হামলা, মামলা ও কলম বন্ধ করে রেখেছিলো আমরা তা চাই না। আমরা চাই সাংবাদিকরা তাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে সংবাদ প্রকাশ করবেন।
তিনি আরও বলেন,বিএনপি বড় দল।এখানে প্রতিযোগিতা থাকবেই। তাই বলে আমরা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবো না। আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে আমরা সবাই এক হয়ে ধানের শেষ প্রতীককে বিজয়ী করতে তার পক্ষেই কাজ করব।

পাংশা পৌর বিএনপি’র সভাপতি বাহারাম হোসেন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শাহবুদ্দিন আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে

আপডেট সময় : ১১:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫