ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

BATB-তে স্থায়ী নিয়োগের দাবিতে শ্রমিকদের অবরোধ

মো: হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৫৮ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)-এর অধীনে স্থায়ী নিয়োগের দাবিতে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।
সোমবার (১৭ আগস্ট) আল্লাহদর্গা এলাকায় BATB কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন BATB ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের শ্রমিকরা। এ সময় বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
আন্দোলনকারীদের প্রধান দাবি, দীর্ঘদিন ধরে স্থায়ী প্রকৃতির কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ী করা এবং ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি BATB-এর অধীনে নিয়োগ দেওয়া।
শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা একই ধরনের স্থায়ী কাজে নিয়োজিত থাকলেও এখনো ঠিকাদারি ব্যবস্থার মাধ্যমে কর্মরত রয়েছেন। এতে চাকরির নিরাপত্তা ও শ্রমিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
অবরোধের খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিক সংগঠনের নেতারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের স্লোগান— ‘স্থায়ী কাজের জন্য স্থায়ী কর্মসংস্থান চাই।’
আন্দোলনকারীরা দ্রুত তাদের চাকরি স্থায়ীকরণসহ দাবি মেনে নেওয়ার জন্য BATB কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

BATB-তে স্থায়ী নিয়োগের দাবিতে শ্রমিকদের অবরোধ

আপডেট সময় : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬