ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০১:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১৭৯ বার পঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য অফিস। ২৪ জুলাই সোমবার সকালে সদর উপজেলার ভাতশালা এলাকাস্থ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার। ওইসময় জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা, নাকুগাঁও স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার খালেকুজ্জামান সরকার, প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শরিফুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্তসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা, মৎস্যচাষী ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

এবারের মৎস্য সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৫ জুলাই মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা, মাইকিং ও প্রচার-প্রচারণা, সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, বিভিন্ন পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় ইত্যাদি।

ট্যাগস :

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩