ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৪০ জন শিশু কিশোর কিশোরী বেনাপোলে হস্তান্তর

ইয়াছিন আরাফাত- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ২২৮ বার পঠিত

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ ভারতে ৬ মাস থেকে ৬ বছর পর্যন্ত জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরল শিশু,যুবতী নারী, কিশোর সহ ৪০ জন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

হস্তান্তর এর সময় ভারতের কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত উপ-হাইকমিশনের দ্বিতয় সচিব শেখ মারেফাত তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এরা অবৈধ পথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে প্রবেশ করে বাসা বাড়ি সহ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয় বলে জানায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসাদের মধ্যে ২০ জন যুবতী নারী ২ জন শিশু ও ১৮ জন কিশোর।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, এরা ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমায় দালালদের মাধ্যেমে। এরপর সেদেশে অবৈধ ভাবে প্রবেশের দায়ে পুলিশ এর কাছে আটক হয়।

এবং সেখানকার আদালতের মাধ্যেমে জেল খানায় যায়। এরপর লিলুয়া শেল্টার হোম নামে একটি বেসরকারী সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে। এ ভাবে ৬ মাস থেকে ৬ বছর গড়িয়ে যায় ।

অবশেষে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যেমে আজ বেনাপোল চেকপোষ্ট হয়ে তাদেও দেশে প্রবেশ করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে এদের কয়েকটি বেসরকারী এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাস্টিন এন্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, ফেরত আসাদের মধ্যে যশোর জাস্টিস ফর কেয়ার ১৮ জন, মহিলা আইনজীবি সমিতি ৭ জন এবং রাইটস যশোর ১৫ জনকে গ্রহন করে যশোর নিজ নিজ শেল্টার হোমে নিয়ে যাবে। এরপর সেখান থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে পরিবারের সদস্যদের কাছে।

ট্যাগস :

ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৪০ জন শিশু কিশোর কিশোরী বেনাপোলে হস্তান্তর

আপডেট সময় : ১০:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩