ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কালুখালীর প্রকৌশলী, সার্ভেয়ার সহ ৪ ঠিকাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৪২৯ বার পঠিত

কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (১২ জুলাই) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোছা. জাকিয়া পারভীন। দুদকের আইনজীবী(পিপি) এ্যাড.বিজন কুমার বোস এ তথ্য নিশ্চিত করেছেছে।

আসামিরা হলেন, কালুখালী উপজেলা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে (এলজিইডি) সাবেক উপ-সহকারী প্রকৌশল মো. আবুল হোসেন(৫৪)। তিনি বর্তমানে ভোলার চরফ্যাশান উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

কালুখালী প্রকৌশলী অধিদপ্তরের সাবেক সার্ভেয়ার শেখ মো. শফিকুল ইসলাম (৫০), কালুখালী উপজেলার মেসার্স রুমী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.আশরাফ উদ্দিন(৪৯), পাংশা উপজেলার মেসার্স নাসিম এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেন(৩৮), পাংশা উপজেলার একেএম মেসার্স তাসরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌফিক এলাহী(৩৪), পাংশা উপজেলার মেসার্স জাকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.জাকির হোসেন মোল্যা(৪৯)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের অধিক্ষেত্রে মধ্যে অবস্থিত বিভিন্ন জায়গায় বাস্তবায়িত পাঁচটি প্রকল্পের কাজ যথাযথভাবে না করে ঠিকাদার সহ এলজিইডির সার্ভেয়ার ও উপসহকারী প্রকৌশলী সর্বমোট ৯ লাখ ৫১ হাজার ৭৩৬ টাকা অর্থ আত্মসাত করে।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে ২০২১ সালে ১৬ জুন বিজ্ঞ আদালতে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কালুখালীর প্রকৌশলী, সার্ভেয়ার সহ ৪ ঠিকাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত

আপডেট সময় : ০৫:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩