ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

গোয়ালন্দে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১১০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ১০০শ পিস ইয়াবা ও ১০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়াসহ ১ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক কারবারী হলো গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকার মো. খবির উদ্দিন মোল্লার ছেলে মো.রুবেল মোল্লা (৩৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির ওসি মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া এলাকা থেকে উক্ত মাদকসহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করে ১০০শ পিস ইয়াবা ও ১০ গ্রাম ইয়াবার গুড়াসহ তাকে গ্রেফতার করে গেয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গোয়ালন্দে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩