ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

সুনামগঞ্জে সুরমা নদীর পানি”বৃষ্টিপাত ১৭০মিলি মিটার রেকর্ড করা হয়েছে

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৭:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ৩৮৫ বার পঠিত

গত কয়েকদিনের টানা অবিরাম বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ জেলা শহরসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার আশংঙ্কা দেখা দিয়েছে।

সোমবার সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৭০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় ১৮০ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে পানি বিপদ সীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার প্রধান নদী সুরমা,কুশিয়ারা যাদুকাটা ও কালনী নদী পানি বৃদ্ধি পেয়ে জেলার ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর বিশ্বম্ভরপুর,শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চলে এখন পানি বাড়তে শুরু করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড।
তবে জেলা প্রশাসনের তরফ থেকে ঈদুল আযহার সময় বন্যাকে সামনে রেখে ১২টি উপজেলায় ৩০টন করে মোট ৩৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানিয়েছেন। জেলা শহর সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন।

অধিক বৃষ্টির কারণে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট,উকিলপাড়া,নতুনপাড়া,বড়পাড়া সাহেববাড়ি ঘাট,ষোলঘর হাজিপাড়া,জামতলা,সুলতানপুর,পাঠানবাড়ি ও নবীনগরসহ পৌর এলাকার অধিকাংশ বাসাবাড়িতে বৃষ্টির পানি ঘরে উঠায় সাদারন জনগনের র্দূভোগ বেড়েই চলেছে। ফলে নিম্নআয়ের মানুষজন বন্যার আতংঙ্কে দিন কাটাচ্ছেন।
এদিকে জেলা শহরের সাথে -বিশ্বম্ভরপুর ও তাহিপুর,দিরাই শাল্লার একমাত্র সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান,এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাঝারি ধরনের বন্যার সৃষ্টি হতে পারে। তবে বড়ধরনের বন্যার কোন আশংঙ্কা আপাতত না থাকলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা হয়ে ও যেতে পারে বলে আশংঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এদিকে রবিবার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।দূর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা ডাকেন এবং আসন্ন বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুৃতি গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীসহ সকল জনপ্রতিনিধিকে নির্দেশনা প্রদান করেন।

সুনামগঞ্জে সুরমা নদীর পানি”বৃষ্টিপাত ১৭০মিলি মিটার রেকর্ড করা হয়েছে

আপডেট সময় : ০৭:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩