ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

মো:আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ১৫২ বার পঠিত

পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। তারাই ধারাবাহিকতায় ঈদ উল আযহাকে সামনে রেখে গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষে মাটিরাঙ্গার দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী।

বুধবার (২৮ জুন) মাটিরাঙ্গা সরকারী কলেজ মাঠে মানবিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান,পিএসসি।

এসময় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরুর মাংস, পোলাও চাল, সিদ্ধ চাল, ভোজ্য তেল, আটা, ডাল, চিনি ও লবন বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই সেনাবাহিনীর এ প্রচেষ্ঠা। ভবিষ্যতেও সেনাবাহিনীর সবধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো বিশেষ গোষ্ঠি বা মহলের প্ররোচনায় শান্তি ব্যহত করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মুরাদ হোসেন, মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো. হারুনুর রশীদসহ পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর এমন মানবিক কর্মকান্ড দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। মানবিক সহায়তা পেয়ে শারিরীক প্রতিবন্ধী মো. ফিরোজ মিয়া বলেন, সেনাবাহিনী আছে বলেই বিভিন্ন উৎসবে আমাদের খবর নেয়। অপর প্রতিবন্ধী মো. রফিকুল ইসলাম ঈদকে সামনে রেখে সেনাবাহিনীর মানবিক সহায়তায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩