ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

সালথায় শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১২০ বার পঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ইং খেলাটির শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা এর সহযোগিতায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন।

খেলার উদ্বোধনী ম্যাচে মাঝারদিয়া ইউনিয়ন একাদশ বনাম গট্টি ইউনিয়ন একাদশ এবং অপরদিকে বল্লভদী ইউনিয়ন একাদশ বনাম যদুনন্দী ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন মাতুব্বর, বল্লভদী ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান সাইন,যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আক্কাস আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান জাহিদ।

সালথায় শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১২:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩