পদ্মার এক ঢাই মাছ সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি
- আপডেট সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৭১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা একটি ঢাই মাছ বিক্রি হয়েছে ১৫ হাজার ৫ শত টাকায়। ঢাই মাছটির ওজন ৫ কেজি।
শনিবার (২০ মে) দিবাগত রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে।
রবিবার (২১ মে) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য আড়তদার রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য আনলে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ সম্রাট মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় ক্রয় করেন।
দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট বলেন, অনেক দিন পরে একটি ঢাই মাছ পেয়ে আমি রওশনের আড়তে গিয়ে সর্বোচ্চ দরদাতা হিসাবে ৩ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় মাছটি ক্রয় করি। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।


















