ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আশিকুর রহমান শান্ত,ভোলা:
  • আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৮১ বার পঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার চাঁদপুর ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মিন্টু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু উপস্থিত থেকে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন।

মা ইলিশ সংরক্ষণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে মাছ ধরতে না পারায় নিবন্ধিত জেলেদের সহায়তায় সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

এ কর্মসূচির আওতায় প্রতিটি তালিকাভুক্ত জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সরকারের ডাটাবেজে নিবন্ধিত ও কার্ডধারী জেলেরাই এ খাদ্য সহায়তার আওতাভুক্ত।

ট্যাগস :

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬