ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ১২:১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০৪ বার পঠিত

​
সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালি ইজারাকৃত খালটি বাতিল করে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর ) সকালে দেবহাটা উপজেলার গোপাখালি ইজারাকৃত খালপাড়ে এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
​
মানববন্ধনে বক্তারা বলেন, গোপাখালি খালটি দীর্ঘদিন ধরে এলাকার শত শত কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের প্রাকৃতিক সেচ এবং জলাবদ্ধতা নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বাংলাদেশ সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ এর ভূমি মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, দেশের সাধারণ উন্মুক্ত জলাশয়, প্রবাহমান নদী এবং জোয়ার- ভাটা খেলে এমন প্রাকৃতিক পানি প্রবাহকে উন্মুক্ত রাখা হয় যাতে সাধারণ মৎস্যজীবীরা ও স্থানীয় জনগণ জীবিকা নির্বাহ করতে পারে।
বক্তরা আরো বলেন, দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ইজারা নিয়ে দখল করে রাখছিলো। গত ৫ই আগস্ট দলীয় পটপরিবর্তনের কারণে স্থানীয় জনগণের ও মৎস্যজীবিদের আবেদন পেক্ষিতে খালটি উন্মুক্ত করা হয়।
কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল নিয়ম-নীতি তোয়াক্কা না করে খালটি ইজারা নেয়। এর ফলে সাধারণ কৃষক ও মৎস্যজীবীরা বিলে পানি সেচ, মৎস্য শিকার ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
​বক্তারা অবিলম্বে এই অবৈধ বা একপক্ষীয় ইজারা প্রথা বাতিল করে গোপাখালি খালটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা
​মানববন্ধনে বক্তব্য রাখেন, মহাসিন আলী, শাহ আলম, আব্দুর রউফ গাজী, খাদেম আলী, দাউত আলী, আব্দুর রশিদ, নুর ইসলাম, আবদুর সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভুক্তভোগী কৃষক, মৎস্যজীবী এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন

আপডেট সময় : ১২:১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬