পিয়ারপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আজিবার রহমান
- আপডেট সময় : ০৫:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭৬ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮ নম্বর পিয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিবার রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের শেরপুর গ্রামে তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ অংশ নেন।
মফিজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভায় পিয়ারপুর ইউনিয়নের স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও চেয়ারম্যান পদে আজিবার রহমানের মনোনয়ন প্রত্যাশা নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পানজু মালিথা, হাজি মো. আব্দুল কাদের বিশ্বাস, লাহাব বিশ্বাস, রতন আলী, মহিদুল মন্ডল ও রিপন আলীসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। আজিবার রহমান তাদের বক্তব্য শোনেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।




















