ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

সুরক্ষিত ভুমি সমৃদ্ধ ভবিষ্যৎ”এই স্লোগানে নাগেশ্বরীতে ভূমি সেবা মেলা উদযাপিত

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১২:৩০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১৬৬ বার পঠিত

“সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর প্রথম দিন উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ। মেলা উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণে বিশেষ সেবা বুথ স্থাপন করা হয়েছে, যেখানে নাগরিকদের ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ানের আবেদনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা সরাসরি প্রদান করা হয়।

​মেলা উদ্বোধন কালে সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, আমরা নাগেশ্বরী বাসীকে একটি আধুনিক স্বয়ংক্রিয় এবং হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা উপহার দিতে বদ্ধপরিকর। গণমুখী ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস সদা সর্বদা প্রস্তুত। কোনো মধ্যস্বত্বভোগীর কাছে না গিয়ে নাগরিকরা যেন নির্দ্বিধায় সরাসরি ভূমি অফিসে আসেন এবং নির্ঝঞ্ঝাট সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ২৫ কুড়িগ্রাম ১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোদাদাদ হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)”র নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মান্নান মিয়া।

​ভূমি সেবা মেলায় উপস্থিত অতিথিবৃন্দ স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই প্রক্রিয়াকে আরও গতিশীল করার আহ্বান জানান। মেলার প্রথম দিনেই স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেবাগ্রহীতা আনোয়ার হোসেন জানান, আমি কোনো প্রকার ভোগান্তি ছাড়া সরাসরি কর্মকর্তাদের কাছ থেকে ডিজিটাল সেবা ও পরামর্শ পেয়ে খুবই আনন্দিত, তিনি বলেন এরকম সেবা কার্যক্রম যেন অব্যাহত থাকে। তাহলেই কেউ হয়রানির শিকার হব না ইনশাআল্লাহ।

সুরক্ষিত ভুমি সমৃদ্ধ ভবিষ্যৎ”এই স্লোগানে নাগেশ্বরীতে ভূমি সেবা মেলা উদযাপিত

আপডেট সময় : ১২:৩০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬