ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

নির্ধারিত সময়েই প্রকল্প শেষের নির্দেশ, ব্যয় কমাতে জোর—তিতুমীর

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৫৩ বার পঠিত

প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা নিশ্চিত করা গেলে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব—এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহামুদ তিতুমীর।

রোববার (২২ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মধ্যে গড়াই নদীর ওপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, অতীতে অনেক প্রকল্প শুরু হলেও সেগুলোর নির্দিষ্ট সময়সীমা কার্যকরভাবে মানা হয়নি। ফলে কাজ দীর্ঘায়িত হয়ে ব্যয় বেড়েছে। এই ধারা থেকে বেরিয়ে আসতে বর্তমান উদ্যোগের অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, নাদুরিয়া গড়াই সেতুর কাজ ২০২০ সালে শুরু হলেও এখনো সম্পন্ন হয়নি, যদিও ২০২৩ সালের মধ্যেই এটি শেষ হওয়ার কথা ছিল। এমন বিলম্ব শুধু এই প্রকল্পেই নয়, দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয়ের চাপ বাড়িয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত আইনমন্ত্রী ও ঝিনাইদহ-৪ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান বলেন, সেতু নির্মাণকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বর সেতুটি উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুর সালাম মিয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ।

নির্ধারিত সময়েই প্রকল্প শেষের নির্দেশ, ব্যয় কমাতে জোর—তিতুমীর

আপডেট সময় : ১২:১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬