ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

নান্দাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ ইং উদযাপনে- মহড়া ও র‍্যালি

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৮:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১০৭ বার পঠিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫” ইং উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভূমিকম্প,অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে মহড়া, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১৩ অক্টোবর ২০২৫ ইং সোমবার ১১টায় উপজেলার সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইল এরিয়া অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা সাথী,সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম, প্রফেসর কামরুল হুদা, বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার মাষ্টার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসানউল্লাহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নান্দাইল স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এপির ম্যানেজার সাগর জন কস্তা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম অফিস নান্দাইল,কর্মকর্তা অর্পনা গাগরা।
র‍্যালি শেষে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডকালিন সময়ে করণীয় বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করেন। তারা উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ জনগণকে দুর্যোগকালে আতঙ্কিত না হয়ে কীভাবে নিরাপদে আত্মরক্ষা করতে হয়, সে বিষয়ে ব্যবহারিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই।দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা ও প্রস্তুতি। প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠান যদি নিজেদের প্রস্তুত রাখতে হবে।সর্বস্তরের মানুষকে সচেতন করে সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।”

অনুষ্ঠানটি সমাপ্ত হয় ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শনের মাধ্যমে,যা উপস্থিত সবাইকে দুর্যোগ মোকাবিলায় বাস্তব ধারণা প্রদান করবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নান্দাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ ইং উদযাপনে- মহড়া ও র‍্যালি

আপডেট সময় : ০৮:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫