ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

চৌদ্দগ্রামে নোটারী পাবলিকে বাল্যবিবাহ, মোবাইল কোর্টে অর্থদণ্ড

নাঈম ইকবাল- কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৪৭ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে নোটারী পাবলিকের মাধ্যমে বয়স গোপন করে বাল্যবিবাহের আয়োজন করার সময় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার(২ অক্টোবর) উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল।

প্রশাসন সূত্রে জানা যায়, অপ্রাপ্তবয়স্ক কন্যা উম্মে হাবিবা অহনা (১৫),পিতা মো. অলী উল্লাহর বিয়ের আয়োজন করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনের বাবা মেয়ের বয়স ১৮ হয়নি বলে স্বীকার করেন। পরে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর ৮ ধারা মোতাবেক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

দণ্ডিত অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় মেয়ের বাবা ও স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমানের স্বাক্ষরিত মুচলেকায় উল্লেখ করা হয় যে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেওয়া হবে না এবং তাকে আবার স্কুলে পাঠানো হবে।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চৌদ্দগ্রামে নোটারী পাবলিকে বাল্যবিবাহ, মোবাইল কোর্টে অর্থদণ্ড

আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫