ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বালিয়াকান্দি রাজধরপুরে মানসিক রুগী রুহুলের আত্ম-হ-ত্যা

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬২ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে মোঃ রুহুল মোল্লা (৪৪) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে। পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে রুহুল মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শনিবার রাতে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান তিনি। পরে রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়দের মতে, মানসিক সমস্যার কারণে রুহুল দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। তবে হঠাৎ এমন মৃত্যুতে তার পরিবার ও গ্রামে নেমে এসেছে শোকের আবহ।

বালিয়াকান্দি রাজধরপুরে মানসিক রুগী রুহুলের আত্ম-হ-ত্যা

আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫