সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দি রাজধরপুরে মানসিক রুগী রুহুলের আত্ম-হ-ত্যা
মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
- আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে মোঃ রুহুল মোল্লা (৪৪) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে। পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে রুহুল মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শনিবার রাতে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান তিনি। পরে রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়দের মতে, মানসিক সমস্যার কারণে রুহুল দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। তবে হঠাৎ এমন মৃত্যুতে তার পরিবার ও গ্রামে নেমে এসেছে শোকের আবহ।




















