কয়রায় মরিয়ম (আঃ) বালিকা হাফিজিয়া মাদ্রাসায় হিফজ সমাপনী অনুষ্ঠান
- আপডেট সময় : ০১:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৯১ বার পঠিত

খুলনার কয়রায় সদর ইউনিয়নে কুরআনের আলো ছড়ানো উপকূলের স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান, মদিনাবাদ মরিয়ম (আঃ) বালিকা হাফিজিয়া মডেল মাদ্রাসায়, হিফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) সকাল ৬ টায়, মদিনাবাদ মরিয়ম (আঃ) বালিকা হাফিজিয়া মডেল মাদ্রাসার নিজস্ব অফিস রুমে এ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুস সালামের সভাপতিত্বে ও মাওলানা তৌহিদুজ্জামানের সঞ্চালনায়, হিফজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমীর ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জননেতা মাওলানা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘুগরাকাটী ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মাওলানা আশরাফুল আলম, লোকা সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, দক্ষিণ বেদকাশী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা বেলাল হোসেন, কয়রা দারুস সালাম মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুস্তাকিম বিল্লাহ, মাওলানা মোহর আলী, জয়পুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, জামিয়াতুল আবরার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডের জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা মুয়াইন বিল্লাহ তারেক, দুই নং কয়রা মিফতাহুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুজাহিদুল ইসলাম, মোহাম্মাদিয়া জামে মসজিদের খতিব হাফেজ আল আমিন,
হিফজ সমাপ্ত করেন ২ নং কয়রা গ্রামের মোঃ মিজানুর রহমানের কন্যা মোছাঃ ফাতিমা জান্নাত আদিবা
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।




















