পাইকগাছা-কয়রার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা:আব্দুল মজিদের গণসংযোগ
- আপডেট সময় : ১২:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১০২ বার পঠিত

খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা: মো: আব্দুল মজিদ এমবিবিএস এর গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ হয়েছে।
শনিবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের বাইনতলা বাজারে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ পরবর্তীতে লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কে এম আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল,আবুল কাশেম, কাজী মুজিবুর রহমান, মোস্তাকিম গাজী,আলমগীর হোসেন, যুব নেতা আকিজ উদ্দিন বিশ্বাস,মনিরুজ্জামান মনি,হুরায়রা বাদশা,নেফুর জোয়াদ্দার, ডা: সাম্মাদ,কেরামত আলী, মুরশিদ কাগুজী,শহিদুর রহমান, আবু হানিফ মিলন, সদরুজ্জামান, আনারুল জোমাদ্দার,হযরত জোমাদ্দার,আজিজ গাইন,খালিদুর রহমান, আল আমিন,মান্নান গাঈন,মোক্তার সরদার,আলম জোমাদ্দার,সাহেব আলী গাজী,নুরুজ্জামান মনা,রেজাউল গোলদার,কোব্বাত গাজী,জসিম মিস্ত্রি, ইদ্রিস ঢালী,শাহাবুদ্দিন গাজী,পূর্ন চন্দ্র সরকার, উত্তম,মনিরুল গাজী,আব্দুল সরদার,বাদশা সানা,বিকাশ সানা,মজিবুর গাজী,শফিকুল সানা প্রমুখ।




















