ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরের আটরশি ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বৃহত্তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে

নুরুল ইসলামের- সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৩২১ বার পঠিত

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাতে অংশগ্রহন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক লাখ জাকেরান আশেকান ও মুরীদের সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন দরবার শরীফ কর্তৃপক্ষ ।

চন্দ্রপাড়া পাক দরবার শরিফে ঈদের দিন সকাল ৮টায় ও আটরশি দরবার শরিফে সকাল ১০ টায় পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।

দরবার শরীফে আগত জাকেরান আশেকান ও ভক্ত বৃন্দের পবিত্র ঈদুল আযহার জামাতে শরিক হওয়াসহ ফরজ, সুন্নত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত, পবিত্র ফাতেহা শরীফ পাঠ, মাজার জিয়ারতের মাধ্যমে বিশ্ব মুসলিমের সুখ শান্তি ও কল্যান কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসটি উদযাপিত হবে।

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহার ঈদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নিজ নিজ দরবারের মুরিদ ও ভক্ত জাকেরান ও আশেকানরা স্বপ্রণোদিত হয়ে উপস্থিত হোন। তাদের উপস্থিতির কথা বিবেচনা করে ইতিমধ্যেই ঈদের জামাতের সকল প্রস্তুতি দরবার শরীফ কর্তৃপক্ষ সম্পন্ন করেছে বলে জানান দরবার শরীফ কর্তপক্ষ।
চন্দ্রপাড়া পাক দরবার শরিফে মুখপাত্র মোঃমাহাবুব হোসেন ও আটরশি দরবার শরিফের মুখপাত্র কেম,এম মারুফ হোসেন তথ্য নিশ্চিত করেন।

ফরিদপুরের আটরশি ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বৃহত্তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ০১:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫