ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

নান্দাইলে দিলু হত্যার আসামিদের কে গ্রেফতার দাবিতে সংবাদিক সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত

মোখলেছুর রহমান - নান্দাইল (ময়মনসিংহ) :
  • আপডেট সময় : ০৬:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ২৪১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত দেলোয়ার হোসেন দিলুর হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার(২৭ মে) সকাল ১১ টায় উপজেলার মুশুল্লি ইউনিয়নের শুভখিলা নদীর পাড় ভূঁইয়া বাড়িতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে এলাকাবাসী ও ভূক্তভোগি পরিবার।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত দেলোয়ার হোসেন দিলুর বড়ভাই মৃত সিরিজ উদ্দিনের পুত্র মতিউর রহমান বলেন পূর্ব শত্রুতার জেরে গত ১লা মে ২০২৫ ইং দুপুরে একই গ্রামের মৃত আমিনুল হকের পুত্র সন্ত্রাসীএনামুল হকের নেতৃত্বে রতন মিয়া,মনির হোসেন ও আ: হেকিম সহ আরও ৭/৮ জন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

মহিলাদের আর্তচিৎকারে একই গ্রামের মৃত সিরাজ আলী ভূঁইয়ার পুত্র হাবিবুর রহমান নিহত দিলুর স্ত্রী রুমা আক্তার আ:রশিদ, সাদেক মিয়া,পারভেজ সহ বাড়ীর লোকজন উদ্ধার করতে এগিয়ে আসলে রুমা আক্তার কে কুপিয়ে গুরুতর জখম করে।

গুরুতর আহত দিলু কে সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।২মে নিহতের বড় ভাই মতিউর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং-৩ তাং ২/৫/২০২৫ ইং। মামলার বাদী মতিউর রহমান জানান বারবার বলার পর ও অজ্ঞাত কারণে মূল হোতাদের আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

পুলিশ ১নং আসামিকে গ্রেফতার গ্রেফতার করলেও অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে লোকমুখে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। আমি মূল হোতাদের আসামির তালিকায় অন্তর্ভুক্ত বাকি আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

দিলুকে নির্মমভাবে হত্যা করার ফলে তার স্ত্রী রুমা আক্তার ও দুই শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

এদিকে মামলার বাদীর অভিযোগ সম্পর্কে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান মামলাটি তদন্তাধীন রয়েছে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতার করার অভিযান অব্যাহত রয়েছে।

নান্দাইলে দিলু হত্যার আসামিদের কে গ্রেফতার দাবিতে সংবাদিক সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫