ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজবাড়ীতে হাইওয়ে পুলিশের তৎপরতায় এক কেজি গাঁজাসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ১৪২ বার পঠিত

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশের তৎপরতায় এক কেজি গাঁজাসহ শাহজাহান মল্লিক (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ফরিদপুর কোতোয়ালী থানার পালডাঙ্গা বেড়িবাঁধ এলাকার মৃত সলিমুদ্দিন মল্লিকের ছেলে।

শুক্রবার (২৩ মে) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ।

তিনি জানান, বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থানার সামনের মহাসড়কে চলমান চেকপোস্টে মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় শাহজাহান মল্লিকের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা বর্তমানে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি শামীম শেখ।

রাজবাড়ীতে হাইওয়ে পুলিশের তৎপরতায় এক কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫