ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

নান্দাইলে বাস-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ২ জন নি-হ-ত গুরুতর আহত ৩ জন

মো: মোখলেছুর রহমান - নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৯:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পঠিত

ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে বাস ও অটোরিকশার‌ মুখোমুখি সংঘর্ষে চালক মো. সুমন মিয়া (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি)দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পৌর সদরের ডাংরি (জোড়পুকুরপাড়) এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। নিহত অটোরিকশার চালক সুমন মিয়া নান্দাইল পৌরসভার দক্ষিণ চণ্ডীপাশা গ্রামের শহীদ মিয়ার পুত্র।
আহতরা হলেন অটোরিকশার যাত্রী উপজেলার ঘোষপালা গ্রামের নবী নেওয়াজের পুত্র সাদেকুর রহমান (৫৭), নিজ বানাইল গ্রামের হামিদ ব্যাপারীর পুত্র মুখশেদ আলী মাস্টার (৬৬) ও বারুইগ্রাম এলাকার সুলেমা আক্তার (৫৫)।

স্থানীয়রা‌ জানায়, আজ দুপুর ১২টার দিকে নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে সদরে আসার সময় অটোরিকশা টির সঙ্গে চৌরাস্তাগামী দ্রুতগতির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে–মুচড়ে গিয়ে ভেতরে চালক ও যাত্রী আটকে যায়। পথচারী ও হাইওয়ে থানা-পুলিশ তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে অটোরিকশা চালকের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান খোকন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান,বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়েছেন। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

নান্দাইলে বাস-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে ২ জন নি-হ-ত গুরুতর আহত ৩ জন

আপডেট সময় : ০৯:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫