ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের ‌ আহত দুইজন

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১১৪ বার পঠিত

ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজনের মৃত্যু ঘটেছিল এ ঘটনায় অপর দুজন আহত হয়েছেন।
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার কাফুরা রেল ক্রসিং এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে।

এ সময় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান,রেল ক্রসিং এ ট্রেন যাওয়ার সময় প্রতিদিন হর্ন দিলেও আজ কোন হর্ন দেয়নি। দুপুর বারোটার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসের সাথে ট্রেনের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ,কাফুরা রেল ক্রসিং এ কোন গেটম্যান বা রেল ক্রসিং বার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যত দ্রুত সম্ভব এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তা না হলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুজ্জামান জানান, দুপুর সাড়ে বারোটার দিকে আমরা খবর পাই। তাৎক্ষণিক এসে উদ্ধার তৎপরতা চালায়। মাইক্রোবাসটি ট্রেন ক্রসিং থেকে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১০০ ফিট দূরে রেল লাইনের পাশে একটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে। পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভিতর বা পুকুরে কাউকে পাওয়া যায়নি।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দুই জন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

তিনি বলেন, দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ এই ক্রসিং এ কোন গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটলো। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের ‌ আহত দুইজন

আপডেট সময় : ০৯:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫