ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভূঞাপুরে ছাত্র অধিকার পরিষদের সভাপতির ওপর হামলা – থানায় অভিযোগ

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৭:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১০১ বার পঠিত

মাদকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় টাঙ্গাইলের ভূঞাপরে ছাত্র অধিকার পরিষদ নেতা আলামিন ইসলামের ওপর হামলা হয়েছে। আলামিন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ভুক্তভোগী জানান, মাদক ব্যবসায়ী বাবু খাঁকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে তার ওপর হামলা হয়। বাবু খাঁ যমুনার চর থেকে আব্দুল আজিজ, আসাদুল, সাগরসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের সমর্থক নিয়ে এসে তার ওপর হামলা করে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে উপজেলার জিগাতলা গ্রামে আলামিন ও তার চাচাতো ভাই বেলাল শেখসহ কয়েকজন দোকানে বসেছিল।

এ সময় হঠাৎ আলামিনের ওপর বেশ কয়েকজন অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আলামিনকে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আলামিনকে হাসপাতালে দেখতে আসেন টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি রুবেল খান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীসহ জেলা ও উপজেলার অন্যরা।
উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক জাহিদুল ইসলাম তরুণ। এঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী বলেন, শনিবার বিকালে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জনান, হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

ভূঞাপুরে ছাত্র অধিকার পরিষদের সভাপতির ওপর হামলা – থানায় অভিযোগ

আপডেট সময় : ০৭:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫