গোয়ালন্দে ভোক্তা অধিকার আইন, অবহিত করন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
- আপডেট সময় : ০৪:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৬৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল এগারোটায় গোয়ালন্দ উপজেলা সম্মেলন ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার প্রদীপ, উপজেলা মহিলা কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সহ বিভিন্ন হোটেল ও খাদ্য ব্যাবসায়ী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বিন্দু।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, শুধু আইন করে ভোক্তাদের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
এ বিষয়ে ব্যবসায়ীদের মানবিক ও নীতি নৈতিকতা সম্পন্ন হতে হবে। শুধু অতিরিক্ত লাভ করলে হবে না। পণ্যের গুনগত মানও ঠিক রাখতে হবে। সেই সাথে ক্রেতাদেরও সচেতন হতে হবে। শুধু আইন দিয়ে সিন্ডিকেটদের প্রতিহত করা যাবে না, সামাজিক ভাবেও তাদের প্রতিহত করতে হবে।




















