ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

নান্দাইলে ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা দেখতে দর্শকের ঢল

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৫৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু দেখতে মানুষের ঢল নেমেছে।

উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর আনন্দবাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে ৬ জুলাই শনিবার বিকাল ৩ টায়”শেখ রাসেল স্মৃতি” স্বরণে চরকোমরভাঙ্গা একাদশ বনাম চৈতনখালী একাদশ এর মধ্যকার হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।

আরো উপস্হিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম রাসেল,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মজিদ, ইউপি চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া, চর বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার ১৩ নম্বর চর বেতাগৈর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন সহ বিভিন্নস্তরের দলীয় নেতাকর্মী ও খেলা প্রেমী সর্বস্তরের হাজারো সাধারণ মানুষ। চরশ্রীরামপুর আনন্দ বাজার সংলগ্ন অস্থায়ী খেলার মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। খেলা শুরুর আগেই খেলার মাঠে হাডুডু প্রেমী দর্শক কানায় কানায় ভরে যায়।

দূরদূরান্ত থেকে মানুষ আসছে হাডুডু খেলা উপভোগ করতে। উৎসবমুখর পরিবেশ ছিল মাঠজুড়ে। ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্করাও উপভোগ করলেন গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা।

দু’দফায় ৬০ মিনিট খেলা শেষে চৈতনখালী একাদশ ১৪ পয়েন্ট ও চরকোমরভাঙ্গা ৪ পয়েন্ট অর্জন করে। পয়েন্টের ভিত্তিতে চৈতনখালী একাদশকে বিজয়ী ঘোষণা করেন বিচারক প্যানেল।
খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি বিশাল বড় ষাড় গরু প্রদান করেন অতিথিরা।

নান্দাইলে ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা দেখতে দর্শকের ঢল

আপডেট সময় : ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪