ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর

পাইকগাছায় গলায় রশি দিয়ে প্রেমের সমাধি টানলো এইসএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৮৩ বার পঠিত

খুলনার পাইকগাছায় একই সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার মাধ্যমে প্রেমের সমাধি টানলো এইসএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা।ঘটনাটি ঘটেছে উপজেলার গড়ইখালী ইউনিয়নে।

বুধবার রাত আনুমানিক রাত পৌনে ৮ টার দিকে।স্থানীয়রা জানায় গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইসএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কা  মন্ডল (২১) ও ব্রজ মন্ডল(২২)। ব্রজ কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে। সে হোগলারচক গ্রামে মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়ীতে থেকে লেখাপড়া করতো।

প্রিয়াঙ্কা পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে। স্থানীয় মধু মন্ডলসহ অনেকেই জানায়, প্রিয়ংকার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে। যা বৃহস্পতিবার ৪ জুলাই সম্পন্ন হওয়ার কথা থাকে। বিয়ের  চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি না দেয়ায় মেয়েকে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়।

প্রিয়াঙ্কা তার বিয়ের দিনক্ষণ ও চাপসৃষ্টির ঘটনাটি প্রেমিক ব্রজের কাছে খুলে বলে। অগত্য উপায়ান্তর না পেয়ে দুজনই আত্মহত্যার পথ বেঁছে নিয়ে প্রেমের সমাধি টানে।প্রিয়াঙ্কা নিজ বাড়ীতে ঘরের আড়ায় ও ব্রজ তার মামার বাড়ীতে স্থানীয় সুরঞ্জনের বাগানে শিরিশ গাছে একই নিদিষ্ট সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। থানায় অপমৃত্য মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

পাইকগাছায় গলায় রশি দিয়ে প্রেমের সমাধি টানলো এইসএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা

আপডেট সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪