ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাদক মামলায় গোয়ালন্দের সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড 

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী);
  • আপডেট সময় : ১২:৪০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৯০ বার পঠিত

ফেনসিডিল (মাদক) বিক্রি ও মজুদ রাখার মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বহিস্কৃত সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান (হাবিব) (৪০) কে  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজবাড়ী জেলা আদালত। এ ছাড়া তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন।

দণ্ডিত হাবিবুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভা কুমড়াকান্দি গ্রামের জোনাব আলীর ছেলে। গত ২০২৩ সালের  ২৩ অক্টোবর জেলা কৃষকলীগ সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘনের দায়ে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করেন। রায় ঘোষণার সময় আদালতে হাবিবুর রহমান নিজেই উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১লা মে ফরিদপুর র‍্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বসতবাড়ি গোয়ালন্দের কুমড়াকান্দিতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তখন হাবিবুর রহমানকে আটক করা হলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দোষ স্বীকার করেন। তিনি বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল সংগ্রহ করে সেগুলো বাড়িতে মজুদ রেখে তা বিক্রি করতো বলেও স্বীকার করেন তিনি।

মাদক মামলায় গোয়ালন্দের সাবেক কৃষকলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড 

আপডেট সময় : ১২:৪০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪